জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম
দারীপুর সদর থানায় হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত রাত ১০টার দিকে সদর মডেল থানার সামনে ঘটনাও ঘটে।
পুলিশ জানায়, শহরের বাদামতলা এলাকার সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বিসিক শিল্প নগরী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। দুইজনই একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। পরে তাদের পুলিশের গাড়িতে ওঠাতে গেলে স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত গ্রেফতার দুইজনকে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় গ্রেফতার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্বজনরা। পুলিশের তৎপরতায় ব্যর্থ হন তারা। এ ঘটনায় সদর মডেল থানার সামনে আসামির স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও পুলিশ লাইনস-এর অতিরিক্ত পুলিশের সদস্যের লাঠি চার্জে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/ এজে