জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১১:০৪ এএম
নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো. জিকু শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মো. জিকু শেখ ওই গ্রামের সেলিম শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম গ্রামে অভিযান চালায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় জিকু শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর গ্রেফতার যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
প্রতিনিধি/টিবি