images

সারাদেশ

বান্দরবান ডিসি পরিচালিত পর্যটন কেন্দ্রগুলো ঈদের দিন সবার জন্য উন্মুক্ত

জেলা প্রতিনিধি

২৪ মে ২০২৬, ০৪:১৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত ৪টি পর্যটন কেন্দ্র ঈদের দিন সবার জন্য বিনা টিকেটে প্রবেশাধিকার উন্মুক্ত করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের অফিসিয়াল ফেইসবুক পেইজ ডিসি বান্দরবান এ দেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন পরিচালিত আগামী ২৮ মে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্র সর্ব সাধারণের জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।

4966d62b-c73d-4cd0-818d-b577db2fa9fd

এ বিষয়ে জানতে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম হাসানের মুঠোফোনে কল দিয়ে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

702844604_1535579441309191_566018382614711111_n

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ ও ২৮ মার্চ বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রগুলো ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল।

প্রতিনিধি/এসএস