images

সারাদেশ

কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আজম মিয়া (২২) গ্রেফতার হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতার আজম জেলার বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

র‌্যাব জানায়, এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল হবিগঞ্জ জেলা শহরের সিনেমা হল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আজম গ্রেফতার হয়। পরে তাকে হস্তান্তর করা হয় বানিয়াচং থানায়।

আরও পড়ুন

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

ঘটনার বিবরণে জানা যায়, কিশোরী বানিয়াচংয়ের হরিহর এলাকার বাসিন্দা। তার মা গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করার কারণে প্রায় সময় নিজ বাড়ির বাইরে অবস্থান করেন। এ সুযোগে আজমের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তার মা জানাতে পারেন। পরে তিনি আজমকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। সে ওই কথায় গুরুত্ব না দিয়ে গোপনে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এক পর্যায়ে গত বছরের ১৪ অক্টোবর সন্ধ্যায় আজম কিশোরীকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এসএস