শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
ফাইল ছবি

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা। সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি ও বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এ সার কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্বে বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিস্তারিত জানান।


বিজ্ঞাপন


মাহবুব খান বলেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের পক্ষে সার কিনবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

এছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সরকার বিসিআইসির অধীনে ৪৫ হাজার টন ফসফরিক অ্যাসিড ও রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিয়েছিল। এ জন্য খরচ ধরা হয়েছিল ২০৭ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ১৩৮ টাকা।

ডব্লিউএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর