শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

সিত্রাংয়ে দেড় লাখ কৃষকের ক্ষতি ৩৪৭ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

সিত্রাংয়ে দেড় লাখ কৃষকের ক্ষতি ৩৪৭ কোটি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। ছবি: ঢাকা মেইল

সিত্রাংয়ে ৩১ জেলায় কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪৭ কোটি টাকার। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দেড় লাখ কৃষক।

সোমবার (৩১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদফতর ও কৃষি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইং এবং কৃষি মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত। যা ৩১ জেলার মোট ফসলি জমির ০ দশমিক ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আমন ৫৬০০ হেক্টর, সবজি ২৮০০ হেক্টর, পানবরজ ৮৮ হেক্টর। তবে টাকার দিক থেকে পানবরজের বেশি ক্ষতি হয়েছে, যা প্রায় ১৬২ কোটি টাকা।

গত ২৪ অক্টোবর (সোমবার) দিবাগত রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল হয়ে দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে। এদিন ভোররাতে এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে বিভিন্ন জেলায় ৩৫ জনের প্রাণহানি ঘটে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় প্রায় ১০ লাখ মানুষ। তাৎক্ষণিক ৮০ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আরও পড়ুন: সিত্রাংয়ে বড় ক্ষতি কৃষির

পরের দিন ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান তাৎক্ষণিক হিসেবে বলেন, সিত্রাংয়ে ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৬ হাজার হেক্টর কৃষিজমি ও এক হাজার চিংড়ির খামারও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানান।

উপকূলের বাইরে অনেক জেলায় বৃষ্টি হয়। খোদ রাজধানীতে দিনভর টানা বৃষ্টিতে অনেক প্রধান সড়কসহ অলিগলি তলিয়ে যায়।

ডব্লিউএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর