শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরায় কৃষিবিদদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরায় কৃষিবিদদের মিলনমেলা
উত্তরায় কৃষিবিদদের মিলনমেলার একটি মুহূর্ত

দেশের কৃষি ও জাতীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ে রাজধানীর উত্তরায় মিলিত হয়েছেন বিভিন্ন পেশায় কর্মরত কৃষিবিদরা।

শনিবার (১ আগস্ট) ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে আয়োজিত মিলনমেলায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাল্গুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক।

অনুষ্ঠানে কৃষি, চাকরি, ব্যবসা, গবেষণা, কৃষি উদ্যোক্তা কার্যক্রম এবং পেশাগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। 

বক্তারা বলেন, উত্তরায় বসবাসরত অনেক কৃষিবিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ তৈরি হয় না। এ ধরনের আয়োজন সেই দূরত্ব কমিয়ে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।

আলোচনায় ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে আরও সুসংগঠিত ও কার্যকর করার পাশাপাশি উত্তরায় বসবাসরত আরও বেশি কৃষিবিদকে এই প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়ে মতামত উঠে আসে। 

অংশগ্রহণকারীরা জানান, এটি একটি অরাজনৈতিক, সামাজিক ও পেশাভিত্তিক সংগঠন হিসেবে দেশের কৃষি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও প্রযুক্তি বিস্তার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রতি মাসের শেষ শুক্রবার সকালে প্রাতরাশের সময় নিয়মিত মাসিক মিলনমেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

2

আয়োজকদের মতে, এ উদ্যোগ সদস্যদের মধ্যে পরিচয়, যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে সহায়ক হবে।

সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলায় অংশগ্রহণকারী কৃষিবিদরা দেশের কৃষি, কৃষক, নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষিবিদদের পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

একইসঙ্গে তারা বলেন, ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’ শুধু পরিচয় ও সৌহার্দ্যের একটি প্ল্যাটফর্ম নয়, বরং দেশের কৃষি ও জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে একটি কার্যকর সামাজিক ও পেশাজীবী নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা হবে।

মিলনমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ মিজানুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইদুর রহমান, অস্ট্রেলিয়াপ্রবাসী কৃষিবিদ সাইদুর রহমান জুলিয়াস, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের (আইআরআরআই) সাবেক চিফ অব পার্টি কৃষিবিদ ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো কৃষিবিদ আমজাদ হোসেন পলাশ, কৃষি উদ্যোক্তা কৃষিবিদ এসএএম সানোয়ার হোসেন, এমজে এগ্রোর স্বত্বাধিকারী কৃষিবিদ শাহেদুর রহমান সায়েম, কৃষি উদ্যোক্তা মোহাম্মদ নাজমুল হোসেন সুইট, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার কৃষিবিদ শাম্মী আক্তার, কর কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিব হাসান, কৃষি উদ্যোক্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ কমিউনিটির সদস্যরা।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর