শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

জীববৈচিত্র্য রক্ষায় বেঙ্গল পিস ফাউন্ডেশনের পদযাত্রা ও চিত্রপ্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

Bengal Peace dhakamail
‘ওয়াক ফর বায়োডাইভার্সিটি’ পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ‘ওয়াক ফর বায়োডাইভার্সিটি’ পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। 

শুক্রবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্বরে এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে একটি পদযাত্রা বের করে বেঙ্গল পিস ফাউন্ডেশনের সদস্যরা। পদযাত্রাটি মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত গিয়ে শেষ হয়।

p

পদযাত্রার পর বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চৌধুরী চত্বরে শুরু হয় ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এতে চারজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের তোলা বাংলাদেশের নানা প্রান্তের বিরল জীববৈচিত্র্যের ১০০টি ছবি স্থান পায়।


বিজ্ঞাপন


এই আয়োজনের সহ-আয়োজক ছিল ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।

প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার মূলে রয়েছে পৃথিবীজুড়ে জীববৈচিত্র্যের ভয়াবহ সংকট। যত্রতত্র গাছ নিধন, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ পশুপাখি শিকার আমাদের ভয়ানক এক পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে।’

695232054_3466771330152492_5092701597506895494_n

ইকরামুল হাসান শাকিল বেঙ্গল পিস ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘আজকের এই আয়োজন জীববৈচিত্র রক্ষায় মানুষকে দারুণভাবে উৎসাহিত করবে।’

বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি জানান, ‘আমরা চেয়েছি পৃথিবীর মানুষকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। কিছু অসহিষ্ণু মানুষের কারণে গোটা দেশের জীববৈচিত্র হুমকির মুখে। সেই দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করেছি।’

703905391_2241572276581876_1745146500232579127_n

প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধি, আলোকচিত্রী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল শনিবারও টিএসসিতে উন্মুক্ত থাকবে সবার জন্য।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর