রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা কততে?

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা কততে?
বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা কততে?

বিশ্বজুড়ে নগরজীবনের সঙ্গে পাল্লা দিয়ে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বাড়ছে বায়ুদূষণ, আর এর চাপ ক্রমেই তীব্র হচ্ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা ২৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপর রয়েছে নেপালের কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৬ নম্বরে।


বিজ্ঞাপন


স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ২৩২ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা কাঠমান্ডুর দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ৯৪, এর অর্থ এখানকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে বা ভালো মানের। 


বিজ্ঞাপন


/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর