বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৩ দেশ

আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ নম্বরে। এই শহর দুটির বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।


বিজ্ঞাপন


তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ২৪৭। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। এই শহরটির দূষণ স্কোর ২৩২ এর অর্থ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ২২৩; এর অর্থ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আর চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ২১৩; যার অর্থ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।


বিজ্ঞাপন


স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর