বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাগরে নিম্নচাপ সক্রিয়, সামনে শীত ভাব বাড়বে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

সাগরে নিম্নচাপ সক্রিয়, সামনে শীত ভাব বাড়বে

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সমুদ্র এলাকায় দুটি আবহাওয়া সিস্টেম সক্রিয় রয়েছে। যদিও এসবের সরাসরি প্রভাব স্থলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি নেই, তবে আগামী কয়েক দিনের মধ্যে দেশে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমে শীতের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝাড় ‘শেন-ইয়ার’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় (৩.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৯.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি দক্ষিণপূর্ব/পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় (৬.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


বিজ্ঞাপন


আগামী রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচদিন রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর