শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ মালাক্কা প্রণালীতে, বঙ্গোপসাগরের লঘুচাপও ঘণীভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ মালাক্কা প্রণালীতে সৃষ্টি হয়ে অগ্রসরমান অবস্থায় রয়েছে। একই সময়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় থাকা লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এসব আবহাওয়াগত সক্রিয়তার সরাসরি প্রভাব বাংলাদেশে নেই; বরং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকা এবং তাপমাত্রায় সামান্য ওঠানামার সম্ভাবনা রয়েছে।
 
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। 
 
দেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো.শাহীনুল ইসলাম জানান, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে প্রথমে গভীর নিমন্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ এ পরিণত হয়ে আজ সন্ধ্যা ৬টায় একই এলাকায় (৪.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
 
শাহীনুল ইসলাম জানান, আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
  
আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
আগামী শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিজ্ঞাপন


আগামী রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিন রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর