মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

দেশের প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় পদক পেল ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

দেশের প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় পদক পেল ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দেশের প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়।


বিজ্ঞাপন


জানা গেছে, পাঁচটি বিভাগে ১৫টি পদক দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং নগদ অর্থ পেয়েছেন।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে।

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়াও, অনুষ্ঠানের শুরুতেই ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানান প্রধান উপদেষ্টা।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর