মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্ধ্যা পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩০ এএম

শেয়ার করুন:

সন্ধ্যা পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া
সন্ধ্যা পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ ছিল।

গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজকে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে সূর্য অস্ত যাবে এবং আগামীকাল (মঙ্গলবার) ভোর ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় হবে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর