মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকার বাতাস আজ ছুটির দিনেও অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম

শেয়ার করুন:

ঢাকার বাতাস আজ ছুটির দিনেও অস্বাস্থ্যকর
ঢাকার বাতাস আজ ছুটির দিনেও অস্বাস্থ্যকর

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। আজ শুক্রবার (৭ নভেম্বর) ছুটির দিনে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আজ সকাল সকাল সাড়ে ৭টার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুমান ১৬১। এ মানকে অস্বাস্থ্যকর গণ্য করা হয়। আজ দূষণে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ১১তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।।

এদিকে, একই সময়ে ৭২৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২৪০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, ২১৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা কুয়েতের রাজধানী কুয়েত সিটির স্কোর ২০৮।
 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর