মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশজুড়ে আবহাওয়া থাকবে শুষ্ক, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০৫ এএম

শেয়ার করুন:

ঢাকায় শুষ্ক আবহাওয়া, আকাশ থাকবে আংশিক মেঘলা
ঢাকায় শুষ্ক আবহাওয়া, আকাশ থাকবে আংশিক মেঘলা

রাজধানী ঢাকার আকাশে আজ বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা নেই। আকাশ হালকা জমাট মেঘে ছেয়ে আছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়া এমনই মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশেই তাপমাত্রা কমবে।

আবহাওয়া অধিদফতর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।


বিজ্ঞাপন


আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৮ মিনিটে।

এদিকে সারা দেশের আজকের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিজ্ঞাপন


এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর