বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (মনসুন) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র (স্টর্ম ওয়ার্নিং সেন্টার) শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
আজকের তাপমাত্রা ২০২৫
আজ ১১ অক্টোবর বাংলাদেশের গড় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমান ৭৫ শতাংশ। আদ্রতা ৮৩ শতাংশ। বাতাসের গড় গতি ঘণ্টায় ৫ কিলোমিটার।
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে এক-দুই জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকায় বাতাসের দিক ও গতি: দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার।
বিজ্ঞাপন
আর্দ্রতা (RH): ৯১ শতাংশ।
সূর্যাস্ত: বিকেল ৫টা ৩৬ মিনিটে।
সূর্যোদয়: সকাল ৫টা ৫৪ মিনিটে।
আজ ১১ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস
খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কয়েকটি স্থানে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে এক-দুই জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

১২ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১৩ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস
চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
১৪ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস
চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আরও পড়ুন: সারাদিন রোদের দেখা মিলবে না, তবে বৃষ্টি হতে পারে
আজ থেকে আগামী ৫ দিনের পূর্বাভাস
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এজেড

