শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

দুপুরের আগে ঝড়বৃষ্টির শঙ্কা, ৭ জেলার নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

দুপুরের আগে ঝড়বৃষ্টির শঙ্কা, ৭ জেলার নদীবন্দরে সতর্কতা
দুপুরের আগে ঝড়বৃষ্টির শঙ্কা, ৭ জেলার নদীবন্দরে সতর্কতা

দেশের ৭টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে।


বিজ্ঞাপন


এই সময়ের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে নদীপথে চলাচলে কিছু সময়ের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই নৌযান ও নৌযাত্রীদের সাবধান থাকতে বলা হয়েছে।

অতিরিক্ত সতর্কতা হিসেবে, উপকূলবর্তী বাসিন্দাদেরও হালকা প্রস্তুতি নিয়ে থাকতে বলা হচ্ছে, বিশেষ করে খোলা জায়গায় অবস্থানরত ব্যক্তিদের বজ্রপাত থেকে সতর্ক থাকা জরুরি।


বিজ্ঞাপন


আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, এই ঝড়বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও, তাৎক্ষণিকভাবে তীব্র হতে পারে। সতর্কসংকেত মানা এবং সংশ্লিষ্ট এলাকার খবর নিয়মিত শুনতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর