শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

নদী দূষণ রোধে অ্যাকশনে যাচ্ছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

নদী দূষণ রোধে অ্যাকশনে যাচ্ছে সরকার
নদী দূষণ ঠেকানো যাচ্ছে না কোনো মতেই। ছবি: সংগৃহীত

ঢাকার চারদিকের নদী দূষণ রোধে ২০৪৬টি কারখানাকে ইটিপি চালু রাখতে চূড়ান্ত নোটিশ দিয়েছে সরকার। কোনো প্রতিষ্ঠান এক্ষেত্রে ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদফতর। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ২০৪৬টি শিল্প কারখানাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী, তরল বর্জ্য নির্গমনকারী কারখানাগুলোতে ইটিপি ও এসটিপি (পয়ঃবর্জ্যের ক্ষেত্রে) চালু রাখা বাধ্যতামূলক। তবে অনেক কারখানা ইটিপি স্থাপন না করে কিংবা স্থাপন করলেও সার্বক্ষণিক চালু না রেখে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছে।

১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এসব শিল্প কারখানাকে নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইটিপি সার্বক্ষণিক চালু রাখা এবং পরিবেশ আইন মেনে কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর