শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

নামল সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

নামল সতর্ক সংকেত
ফাই ছবি

ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপের পর আরও দুর্বল হয়ে স্থলনিম্নচাপে পরিণত হওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক বুলেটিনে বলা হয়েছে, সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

 আরও পড়ুন

এদিকে বুধবার (২৫ অক্টোবর) উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করে। রাত ১টায় উপকূল অতিক্রম সম্পন্ন করে এবং এটি দুর্বল হয়ে সাতকানিয়া, চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছিল।

এজন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭ নম্বর বিপৎসংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৫ নম্বর বিপৎসংকেত নামিয়ে ফেলা হয়। এর পরিবর্তে চারটি বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। 

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর